POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ইউএনডিপির কাজ পরিদর্শনে গেলেন ব্রিটিশ হাইকমিশনার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২ | সময়: ৬:৩০ অপরাহ্ণ

চাঁদপুর পৌরসভা ও ইউএনডিপির যৌথ উদ্যোগে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’ পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

বুধবার দুপুরে তিনি শহরের বিভিন্ন এলাকায় পৌরসভা ও ইউএনডিপির কাজ পরিদর্শন করেন।

ওইসময় তিনি জলবায়ু সহনশীল যমুনা রোড স্কীমগু-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। পরে প্রকল্পের বাস্তবায়নকৃত কাজ মাঠপর্যায়ে পরিদর্শন করার পর চাঁদপুর পৌরসভায় গোলটেবিল আলোচনায় অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোঃ মাসুম পাটোয়ারী এবং ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান নগুয়েন ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন