POPULAR BD NEWS
Popular BD News Logo

খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে মারা যায়

খেলার সময় গামছা পেঁচিয়ে শিশুর মৃত্যু, আটক মা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২ | সময়: ৪:৪৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে খেলার সময় গলায় গামছা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ফাতেমা খাতুন (৭) উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার মা হাওয়া বেগমকে আটক করেছে পুলিশ।

শিশুর মা হাওয়া বেগম জানান, ফাতেমা ঘরে গামছা দিয়ে খেলা করছিল। সন্ধ্যার দিকে মাছ কেটে ঘরে গিয়ে দেখি গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে খুলে তাকে নামিয়ে ভূঞাপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, পরিবারের দাবি শিশুটি খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে মারা যায়। এতে তার মায়ের অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের থানায় আটক রাখা হয়েছে। এ ছাড়া শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সূত্র:যুগান্তর
N/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন