POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় চারজন আহত

ফয়েজ আহমেদ | প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২ | সময়: ৩:১২ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলায় সিএনজি অটোরিকশা ও রড বোঝাই ভটভটির সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।
বুধবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মুদাফরগঞ্জ থেকে দোয়াভাঙ্গামুখী একটি যাত্রীবাহি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝাই সেচ যন্ত্র চালিত ভটভটিকে ধাক্কা দেয়।

ওইসময় সিএনজির চার যাত্রী আহত হয়। আহতরা হলেন উপজেলার হোসেনপুর গ্রামের মোঃ ইলিয়াস (৩২), কচুয়া উপজেলার জগৎপুর গ্রামের শাহরিয়ার (১৬), একই গ্রামের আমিনুল ইসলাম (৩৫) ও কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামের আবদুল মান্নান (৪০)।
আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন