POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি পৌর বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২ | সময়: ১২:০২ অপরাহ্ণ

দ্রব্য মূল্য, তেলের দাম বৃদ্ধি, সারাদেশে গুম-খুন ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শাহরাস্তি পৌর বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব আঃ কাইয়ুম রিপনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সফিকুর রহমান, মোঃ মনিরুজ্জামান, ছফিউল্লাহ মিয়াজী, মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোলায়মান রায়হান, ৮নং ওয়ার্ল্ড কাউন্সিলর মোঃ আবুল কাশেম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোঃ ফিরোজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলাইমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমীর হোসেন গাজী প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন