POPULAR BD NEWS
Popular BD News Logo

পানিতে ডুবে শিশু সালমানের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২২, ২০২২ | সময়: ২:২৯ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের পানিতে ডুবে দুই বছর সাত মাস বয়সী শিশু সালমানের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে ইউনিয়নের উত্তর বড়কুল সাধুর বাড়িতে ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবার ও বাড়ির লোক জনের অগোচরে সালমান পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পূর্ব পাশ্বের পুকুর থেকে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সালমান ওই ইউনিয়নের সাধুর বাড়ির মো. জিল্লুর রহমানের ছেলে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন