কুষ্টিয়ার কৃতি সন্তান ১ম ছবির সাদা শার্ট পরা মানুষটার নাম মাহবুব। পুরো নাম মাহবুব রশীদ। আর তাঁর পাশে যিনি মানবঢাল বানিয়েছিলেন তিনি প্রয়াত মেয়র হানিফ। আর তাঁরা যাঁকে নিজের শরীর দিয়ে আগলে দাঁড়িয়ে রয়েছেন তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছবিটি ১৮ বছর আগের আজকের দিনের। ২১ আগস্ট ২০০৪। সেদিন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার পর তাকে লক্ষ্য করে গুলি করা হয়। সেসময় মাহবুব শেখ হাসিনাকে বাঁচাতে নিজে তাঁর সামনে দাঁড়িয়ে আগলে রেখেছিলেন প্রিয় নেত্রীকে। গুলি এসে লাগে মাহবুবের গায়ে। গুলি খেয়েও এক সেকেন্ডের জন্যেও সরে যাননি নেত্রীর সামনে থেকে।
শেখ হাসিনাকে নিরাপদে গাড়িতে তুলে দিয়ে দ্বায়িত্ব পালন শেষে মাহবুব মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রধানমন্ত্রীর এই সাবেক দেহরক্ষীর কথা কতজন আওয়ামীলীগ নেতাকর্মী জানেন বা মনে রেখেছেন জানি না। তবে সেদিন হামলাস্থল থেকে বাসভবন সুধাসদনে ফেরার পর মাহবুবের জন্যে কান্নায় ভেঙে পড়েন শেখ হাসিনা। মাহবুবের মৃত্যুর পর থেকে তাঁর পরিবারের সমস্ত দ্বায়িত্ব বহন করে চলেছেন তিনি। আর মেয়র হানিফও গ্রেনেডের স্প্রিন্টার শরীরে বহন করে কিছুদিন পর মৃত্যুবরণ করেন।
H/N