POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রীকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন

৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২১, ২০২২ | সময়: ৪:৩৯ অপরাহ্ণ

দেশের স্বার্থে এ কে আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অনুরোধ করা হয়েছে। এতে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনি নোটিশটি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ। তিনি রেজিস্ট্রি ডাকযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় আজ রোববার নোটিশটি পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, নোটিশদাতা (এরশাদ হোসেন) ১৯ আগস্ট বিকেলে কয়েকটি গণমাধ্যমের মাধ্যমে জানতে পারেন, যেকোনো উপায়ে বর্তমান প্রধানমন্ত্রীকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নোটিশে বলা হয়, ১৮ আগস্ট চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।’ এ কথা বলার মধ্য দিয়ে আব্দুল মোমেন শপথ ভঙ্গ করেছেন। সংবিধান লঙ্ঘনের পাশাপাশি দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে বলেন, তিনি ভারতে গিয়ে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে ‘যা যা করা দরকার’ তা-ই করার অনুরোধ করেছেন।

সূত্র: প্রথম আলো
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন