POPULAR BD NEWS
Popular BD News Logo

৫টি গরু কোরবানি দেবেন পরীমনি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: জুলাই ২৯, ২০২০ | সময়: ৪:৩২ অপরাহ্ণ

সহশিল্পীদের সাথে ঈদ ভাগাভাগি করতে ২০১৬ সাল থেকেই এফডিসিতে গরু কেরাবানি দিয়ে আসছেন পরীমনি। তারই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে গরু কোরবানি দিচ্ছেন তিনি। প্রথম বছর একটি দিয়ে শুরু করলেও সর্বশেষ গত বছর চারটি গরু কোরবানি দেন পরীমনি। এবার ৫টি গরু কোরবানি দেবেন এই নায়িকা।

কোরবানি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এফডিসির মানুষগুলোর সঙ্গে বছরের সবচেয়ে বেশি সময় কাটে। তারা আমার সহকর্মী, প্রিয়মানুষ। তাদের সঙ্গে এবারও কোরবানি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। এবারে ৫টি গরু কোরবানি হবে ইনশাল্লাহ। ঈদের নামাজের পর এফডিসিতে গরুগুলো কোরবানি করা হবে।’

শেখ সিটি/ লাকী কূপন

গত বছর এভাবেই এফডিসিতে অসহায়দের মাঝে গোস্ত বিতরণ করেন পরীমনি
মহামারী করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর ৫টি গরু কোরবানি দেয়া হবে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন