পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে হাজীগঞ্জে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শুক্রবার বিকালে শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউড় আখড়া মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার প্রদক্ষিণ শেষে জিউড় আখড়া মন্দিরে এসে শোভাযাত্রাটি মিলিত হয়। পরে ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এবং রাত ১১টায় কৃষ্ণপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানটির শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন পূজা উদযাপন কমিটির হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রুহিদাস বনিক।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ হাজীগঞ্জ শাখার সভাপতি বিধুভূষন রায় সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাওয়ার সেল বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
ওইসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নীহার রঞ্জন হালদার মিলন, দিলিপ কুমার সাহা, সত্যব্রত ভদ্র মিঠুন, তপন কুমার পাল, লিটন পাল, প্রানকৃষ্ণ সাহা মনা, দুলাল দাস, বাবুল দাস, গোপাল সাহা, রাধাকান্ত দাস রাজু, বিধান সাহা, যুগল কৃষ্ণ হালদার,দিলিপ রায়, মিহির রায়, প্রিয়লাল দেবনাথ, শিমুল শিকদার প্রমুখ।