POPULAR BD NEWS
Popular BD News Logo

মোবাইলে অডিও বার্তায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ২৯, ২০২০ | সময়: ৩:৫০ অপরাহ্ণ

দেশবাসীকে মোবাইলে অডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

করোনাভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। ঈদ মোবারক।
আমি শেখ হাসিনা বলছি। বছর ঘুরে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাসের এই মহামারীর দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

আসুন, কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।

শেখ সিটি/ লাকী কূপন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন