POPULAR BD NEWS
Popular BD News Logo

তাদের দুজনের তিন বছরের প্রেমের সম্পর্ক

ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে বিয়ে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২ | সময়: ৬:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পথে খুলনার ছেলে শরিফুল ইসলাম শান্তকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। বিয়ে করলেন চাঁদপুরের হাজীগঞ্জের মেয়ে উম্মে হান্না তানজিনাকে। ঘটনাটি ঘটেছে বুধবার হাজীগঞ্জ উপজেলার তারালীয়া গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শরিফুল ইসলাম শান্ত খুলনা সিটির খালিশপুরের নজরুল ইসলামের ছেলে। তানজিনা হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর গ্রামের তাহেরের মেয়ে।

শান্ত বলেন, সে চট্টগ্রামে একটি কলেজে অনার্সে বিয়ে ভর্তি পরীক্ষার জন্য যাচ্ছিল। পথে চাঁদপুরের হাজীগঞ্জে তারালীয়া তার খালার বাড়ি। সেখানে ফেসবুকে পরিচয় হওয়া অনার্স প্রথম বর্ষের ছাত্রী তানজিনার সঙ্গে দেখা করতে আসে। তাদের দুজনের তিন বছরের প্রেমের সম্পর্ক। দেখা করতে এসে স্থানীয়দের খপ্পরে পড়ে। অবশেষে খবর পেয়ে পুলিশ তাদের দুই পরিবারকে একত্র করে বিয়ের সব আয়োজন সম্পন্ন করেন।

৫ লাখ টাকা কাবিনে তাদের আনুষ্ঠানিক বিবাহের আয়োজন করা হয়। বুধবার রাতে তাদের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন