জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় লঞ্চের ভাড়া বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে যাত্রীরা। দেশের দ্বিতীয় বৃহত্তর লঞ্চঘাট চাঁদপুর। বিলাস বহুল লঞ্চগুলোতে প্রতিদিন চাঁদপুরসহ আশাপাশের বেশ কয়েক জেলার মানুষ এই ঘাট দিয়ে ঢাকা-চাঁদপুর চলাচল করেন।
কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ লঞ্চ ভাড়া ৩০ভাগ বৃদ্ধি হয়।
বিআইডাব্লিউটি এর তথ্য মতে, চাঁদপুর-ঢাকার মধ্যে দূরত্ব ৭০ কিলোমিটার। ৩০শতাংশ ভাড়া বৃদ্ধির ফলে এখন ২.৩০টাকার সাথে .৭০ টাকা যোগ হয়ে প্রতি কিলোমিটার ভাড়া দাঁড়িয়েছে ৩টাকা। চাঁদপুর-ঢাকার মধ্যে পূর্বে ঢেকের ভাড়া ছিলো ১৫০টাকা। আজ বৃহস্পতিবার থেকে ভাড়া নেয়া হচ্ছে ২শ’ টাকা।
প্রতিদিন চাঁদপুর-ঢাকার মধ্যে বিলাসবহুল লঞ্চ চলাচল করে ২৪টি, চাঁদপুর-নারায়নগঞ্জের মধ্যে ১৪টি এবং দক্ষিণাঞ্চ ও শরীয়তপুরের মধ্যে ৮টি লঞ্চ চলাচল করে। এসব এলাকার লোকজন ভাড়া বৃদ্ধির কোন ধরণের নোটিশ কিংবা ঘোষণা পায়নি। মঙ্গলবার দুপুর থেকে লঞ্চ ভাড়া বৃদ্ধি ঘোষণা করা হয়।
তবে আজ লঞ্চগুলোতে যাত্রী কম। ভাড়া বৃদ্ধির কারণে অনেকেই লঞ্চে না যাওয়ার বিষয়ে অনিহা প্রকাশ করেন।
চাঁদপুর লঞ্চ কর্তৃপক্ষ ভাড়ার প্রসঙ্গে বলছেন, সরকারিভাবে ৩০ভাগ ভাড়া বাড়ানো হয়েছে। ঢেকের ভাড়া ২০০টাকা, প্রথম শ্রেনী এসি চেয়ার ৩৫০ টাকা, বিজনেস ক্লাস এসি চেয়ার ৪৫০ টাকা এবং নীচ তলার চেয়ার ২৭০ টাকা। সরকারি ভাড়া আরো বেশী আছে। কিন্তু তারা কিছু কম নিচ্ছেন বলে দাবী করেন।