POPULAR BD NEWS
Popular BD News Logo

ধর্ষণ মামলায় নির্দোষ হওয়ায়

ছেলেকে দুধ দিয়ে গোসল ও ফুলের মালা দিয়ে ঘরে তুললেন বাবা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২ | সময়: ৮:৩৩ অপরাহ্ণ

কারাবরণ শেষে জামিনে মুক্তি পাওয়ায় ছেলেকে দুধ দিয়ে গোসল করিয়ে ফুলের মালা গলায় দিয়ে নিজের আদরের ছেলে মো. সাকিব (১৯)কে ঘরে তুলেছেন বাবা গিয়াস উদ্দিন। বিষয়টি দেখতে ভিড় করেছেন উৎসুক জনতা। ১৫ আগস্ট সোমবার ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামে বিকেলে এ ঘটনা ঘটে।

এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় জড়িত থাকার অভিযোগে আটক হয়ে ২ মাস ২১ দিন।

পেশায় অটোরিকশা শ্রমিক বাবা গিয়াস উদ্দিন বলেন, গরীব হলেও আদর স্নেহ দিয়ে ছেলেকে তিলেতিলে গড়ে তুলেছি। বড় হয়ে পরিবারের হাল ধরবে। সেই ছেলে এমন একটি মামলায় জড়িয়েছে তা ভাবতেই ঘৃনা হয়। তাই দুধ দিয়ে গোসল করিয়ে ছেলেকে ঘরে তুলেছি। এ সময় সাকিব নামে ওই যুবককে আশেপাশের মানুষজন ফুলের মালা পড়িয়ে বরণ করে নেয়।

সরেজমিনে গিয়ে জানা গেলো, সাকিবেরই এক বন্ধু সুজন মোল্লার সাথে ভুক্তভোগী মেয়েটি বিয়ে হয়। ওইসময় পূর্ব বড়ালী গ্রামের সুজন মোল্লা, সাকিব ও তাদের আরেক বন্ধু শাহিন ছিল।

স্ত্রীর দাবী নিয়ে স্বামী সুজন মোল্লার কাছে ওই মেয়ে আসা-যাওয়া করে। মেয়ের এমন ঘটনা পরিবার টের পেয়ে তাদের মেয়ে ধর্ষিত হয়েছে বলে দাবী করেন। পরে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে মেয়েটির পরিবার।

পুলিশ মামলাটি আমলে নিয়ে আইনুগ ব্যবস্থা গ্রহণ করেন। অভিযুক্ত তিন বন্ধুকে আটক করে আদালতে পাঠায় পুলিশ।

এদিকে মেয়েটি তার বিবাহের কথা পরিবারের সদস্যদের জানালে বিয়ের প্রমানপত্র আদালতে দেয়া হয়। পরে সকিবসহ বাকীদের জামিন দেয় চাঁদপুর বিজ্ঞ আদালত। পপুলার বিডিনিউজ, ফরিদগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন