POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পৌর যুবলীগ নেতা মো. তাজুল ইসলামের উদ্যোগে শোক দিবস পালন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২ | সময়: ৮:৩৬ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করেন পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মো. তাজুল ইসলাম।

সোমবার হাজীগঞ্জ বাজারের ছোট মসজিদের পেশ ইমাম হাফেজ মো. শরীফ উল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ওইসময় পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তাদের সাথে জিয়াউর রহমানও ছিল। এখনো যারা বেঁচে আছে তাদেরকে দেশে ফিরে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান তিনি।

ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুণ, পৌর যুবলীগের সদস্য সাইদ আবদুল্লা ঝিনুক, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন, ছাত্রলীগ নেতা শেখ মহিনসহ পৌর আওয়ামী যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন নেতাকর্মীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন