POPULAR BD NEWS
Popular BD News Logo

পাঁচ জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যাপক মো. মোজাম্মেল হক চৌধুরী মোহন

মজিব পাটোয়ারী/ হোসেন বেপারী | প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২ | সময়: ৭:১৩ অপরাহ্ণ

যার মুখটা দেখে সহযোদ্ধা, সহকর্মীরা ভুলে যেতো সব দুঃখ। সেই মুখটি শেষ বারের মতো অশ্রুসিক্ত নয়নে দেখে নিলো নেতাকর্মী ও কর্মজীবনের সহযোদ্ধারা। দীর্ঘ একবছর মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় সেই ক্যান্সারের কাছে হার মানতে হয়। সকলকে কাঁদিয়ে না ফেরা দেশে চলে গেলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মোহন।

তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচৌঁ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাজনাখাল চাঁদপুর গ্রামের চৌধুরী বাড়ির আব্দুল লতিফের ছোট ছেলে।

ছোট বেলা থেকে হাজীগঞ্জেই তার বেড়ে উঠা। শিক্ষা জীবন শেষে ভালোবাসার কর্মস্থল হিসেবে যোগদান করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজে। একটানা দীর্ঘ ৩৫ বছর তিনি শিক্ষকতা করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজে। ব্যাক্তি জীবনে তিনি উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দুইবারের সফল সভাপতি ও রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দ্বায়িত্ব পালন করা অবস্থায় মৃত্যু বরণ করেন।

অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মোহন শেষ বিদায়ে নেতাকর্মী ও পরিবারের কান্নায় ভারি হয়ে উঠে আশ- পাশ।

নেতাকর্মীদের ভালোবাসার রাজধানী ও নিজ উপজেলায় মোট পাঁচটি স্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মোহনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর বসত বাড়িতে, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তার ৩৫বছর কাটানো কর্মস্থল হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে, তৃতীয় জানাজা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে, চতুর্থ জানাজা নিজ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ও শেষ জানাজা তার নিজ জন্মস্থান কালচোঁ ইউনিয়নের বাজনাখাল চাঁদপুর গ্রামে। পরে চিরনিন্দ্রায় শায়িত হলেন পারিবারিক কবরস্থানে।

দল মত নির্বিশেষে অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মোহন স্যারের জানাজার নামাজে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জানাজার নামাজে মরহুম মোজাম্মেল হক মোহন চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতোয়াল্লী মো. আলমগীর কবির পাটোয়ারী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহম্মেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাজী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, রোটারিয়ান এস এম মানিক, ৪নং কালচৌঁ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ৪নং কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন মিকনসহ বিএনপির দলীয় অঙ্গসংগঠনের নেতাবৃন্দ। মরহুমের কফিনে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন