POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের সুমন মতলবে শ্বশুর বাড়ীতে গিয়ে শালিকে ধর্ষণ: ভিডিও করলো স্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১১, ২০২২ | সময়: ২:২৮ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলায় নাবালিকা শালীকে ধর্ষণের অভিযোগে সুমন হোসেন (৩২) নামে দুলাভাইকে আটক করে পুলিশ।

বুধবার মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নির্দেশে এসআই ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে পাষণ্ড দুলাভাই সুমন হোসেনকে আটক করে।

ধর্ষণের শিকার নাবালিকার মা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেন।

৮ আগস্ট সুমন হোসেন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ি উপজেলার দক্ষিণ বহরি গ্রামে বেড়াতে যান। ৯ আগস্ট সুমন হোসেনের চলাফেরা অসংলগ্ন দেখে তার স্ত্রী আমেনা বেগম পাশের বাড়িতে বেড়াতে যাবে বলে স্বামীকে বলে। অথচ স্ত্রী নিজ বসতঘরের কাঁড়ে আত্মগোপন ছিল। ওই সময় শ্বাশুড়ি বাড়িতে ছিলো না। সুমন খালি বাড়ি পেয়ে নাবালিকা শালীকে ধর্ষণ করে। স্ত্রী আমেনা বেগম কাঁড়ে থেকে ভিডিও করে নেয়।

সুমন বিষয়টি অস্বীকার করলে তার স্ত্রী ভিডিওটি দেখালে সে হতবম্ভ হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে ভিডিও উদ্ধারসহ আসামী সুমনকে আটক করে। আটক সুমন এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

সুমন পেশায় একজন চালক। ওই ঘরে দুটি সন্তান রয়েছে। সুমনের স্ত্রী আমেনা বেগম জানান, ঘটনা সত্য। ভিডিওটি ধারণ করে সে নিজেই। এর সুষ্ঠু বিচার চান স্ত্রী।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, আসামী সুমনকে আটক করা হয়েছে। পরে জেল হাজতে প্রেরণ করা হয়। আটক সুমনের বাড়ি হাজীগঞ্জ উপজেলার শমেষপুর গ্রামে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন