POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে ৭ জনকে ৯৭০০ টাকা জরিমানা

মাহফুজ মল্লিক | প্রকাশিত: জুলাই ২৮, ২০২০ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ

পশুর হাটে সংক্রমণ ঝুঁকি এড়াতে সতর্কতা ও সচেতনতা জরুরী। শুধুমাত্র মাস্ক পরে এবং ভীড় এড়িয়ে পশুর হাট থেকে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকাংশে হ্রাস করা যায়। হাটে বেশি সময় অবস্থান না করে যতদুর সম্ভব দ্রুততার সাথে পশু ক্রয় করে বেরিয়ে আসতে হবে।

মঙ্গলবার ২৮ পৌরসভার পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতা পর্যায়ে সচেতনতার হার মোটামুটি সন্তোষজনক। অনেকের মুখে মাস্ক ছিল। এ অবস্থাটি ধরে রাখতে হবে। তবে আজকে ক্রেতার সংখ্যা কম ছিলো। সামনের দিনগুলোতে ক্রেতার সংখ্যা অনেক বাড়বে। তাই আগামী ৩ দিন আমাদের জন্য খুবই কঠিন হবে। এক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতার কোন বিকল্প নেই। ক্রেতা-বিক্রেতা-ইজারাদারসহ আমাদের সকলের যার যার অবস্থান থেকে নিবিড়ভাবে দায়িত্বশীল হতে হবে।

মাস্কবিহীন অবস্থায় থাকায় ৭ টি মামলায় ৭ জনকে ৯৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্য একজন ইজারদার আছে।
প্রসিকিউটর:গাজী মো:খোরশেদ আলম,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন