POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিএনপির অসুস্থ্য নেতাদের সুস্থতা কামনায় দোয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ | সময়: ৯:২০ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হাজীগঞ্জে বিএনপির অসুস্থ্য নেতাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে হাজীগঞ্জ খেয়াঘাট জামে মসজিদে অসুস্থ্য উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোহন চৌধুরী, সাবেক সভাপতি আ. মান্নান খান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি মো. নাজমুল আলম চৌধুরীর সুস্থতা ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ,উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু, শ্রম বিষয়ক সম্পাদক আজাদ কাশারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফয়সাল হোসাইন, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম সাব্বির,কবির হোসেন রাজু, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আবু ইউসুফসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন