POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত

শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ | সময়: ৭:০৩ অপরাহ্ণ

কচুয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব- এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকারের সঞ্চালনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব- এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দীন, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, জাবের মিয়া, আনোয়ার হোসেন সিকদার, সন্তোষ চন্দ্র সেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন