৭০ বছর বয়সী বৃদ্ধা নোয়াব আলী। ২১২ শতাংশ সম্পত্তি নিজের তবুও থাকছেন ভাঙ্গা বসতঘরে। বৃদ্ধা নোয়াব আলীর ২১২ শতাংশ সম্পত্তি থাকতে কেনো তার আশ্রয় মিললো ভাঙ্গা ঘরে?
বলছিলাম চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আশরাফপুর ইউনিয়নের পরানপুর সোয়ানি বাড়ির বৃদ্ধা নোয়াব আলীর কথা।
নোয়াব আলীর সাথে কথা বলে জানা গেলো, বিভিন্ন দাগের ২১২ শতাংশ সম্পত্তি দখলে আছে একাধিক ব্যক্তি। এই সম্পত্তি নিয়ে থানা ও চাঁদপুর বিজ্ঞ আদালতে চলছে একাধিক মামলা। এই মামলার বিবাদী প্রায় ৩০জন।
মৃত আব্দুল কাদেরের ছেলে মফিজ, মৃত আব্দুল হাকিমের ছেলে ওহিদুর রহমান, আব্দুর গফুরের ছেলে জামাল, মৃত জহর আলীর ছেলে তৈয়ব আলী ও মৃত সায়েদ আলীর ছেলে আমির হোসেন গংদের সাথে সাথে পরানপুর ২৯৮ মোজার ৪৩৪ দাগের ২৮ শতাংশ, ৬১৮ দাগে বাট্টা ৬৬৯ দাগে ৩১ শতাংশ সম্পত্তিসহ মোট ২১২ শতাংশ সম্পত্তি নিজের বলে দাবী করেন তিনি।
মামলার বিবাদী পক্ষের তৈয়ব আলীর সাথে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পপুলার বিডিনিউজের সাথে মুঠোফোনে কথা হয় মামলার আরেক বিবাদী আমির হোসেনের সাথে। তিনি জানান, বৃদ্ধা নোয়াব আলী একাধিক মামলার বাদী। যেই মামলার আসামী এলাকার অনেকেই। তবে আদালতের চলমান মামলার রায় যা হবে তাই মেনে নিবেন তারা।
মৃত্যুর দারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা নোয়াব আলীর দাবী করা ২১২ শতাংশ সম্পত্তি মৃত্যুর আগে ফিরে কি পাবে? এমন খবর শুনে যেতে পারবেন কি তিনি? জীবনের শেষ সময়ে মামলার রায় এবং প্রাপ্য সম্পত্তি নিজের করে পাবেন এমন প্রত্যাশা বৃদ্ধা নোয়াব আলীর পরিবারের।