POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাকা মাদরাসা থেকে পালিয়ে যাওয়া ৩ শিক্ষার্থী চাঁদপুরে উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ | সময়: ১:৪৩ অপরাহ্ণ

পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে কাজের খোঁজে মাদরাসা থেকে পালিয়ে যাওয়া ৩ শিক্ষার্থীকে চাঁদপুর জেলা শহর থেকে উদ্ধার করে পুলিশ। রোববার (৭ আগস্ট) শহরের রেলওয়ে কোর্ট স্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

ওই তিন শিক্ষার্থীরা হলো—কেরানীগঞ্জ কদমতলী এলাকার আনিছুর রহমানের ছেলে জোবায়ের (১৬), একই এলাকার হাবিব সিকদারের ছেলে মো. ইয়ামিন (১৫) ও ঢাকা বাবুবাজার পোস্তগোলা এলাকার আব্দুল কাইয়ুম এর ছেলে মোহাম্মদউল্লা (১৪)। তারা রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকার রজতুল উলুম কওমী মাদরাসার শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, তিন মাদরাসা ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

জানা যায়, রোববার রাত ১০টার দিকে চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশন এলাকায় এ তিন শিক্ষার্থীদের ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের ঘোরাফেরা সন্দেহজনক মনে হলে চাঁদপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিচালক নুরুল ইসলাম রাজিব পুলিশকে বিষয়টি জানায়।

শিক্ষার্থীরা জানায়, মাদরাসা লেখাপড়ার চাপ সহ্য| করতে না পেরে তারা থেকে বের হয়। পরে সদরঘাট থেকে লঞ্চযোগে দুপুরে চাঁদপুর আসে। চাঁদপুরে বিভিন্ন স্থানে ঘুরে রাতে শহরের বাইতুল আমিন মসজিদে ঘুমিয়ে পড়ে।

যোগাযোগ করলে ওই মাদ্রাসার অধ্যক্ষ সামছুদ্দিন জানান, মাদরাসার ৩ ছাত্র মাদরাসা থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে অভিভাবকদের জানিয়ে কেরানীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করা হয়। চাঁদপুর মডেল থানার ওসি ৩ ছাত্রকে পেয়েছেন বলে জানান।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন