POPULAR BD NEWS
Popular BD News Logo

আগামী মাস থেকে অর্ধেকেরও কম হবে লোডশেডিং

অক্টোবর থেকে লোডশেডিং থাকবে না, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৭, ২০২২ | সময়: ৪:৩১ অপরাহ্ণ

আগামী অক্টোবর মাস থেকে আর লোডশেডিং থাকবে না এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা উৎপাদন বাড়াবো। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করব। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। সবাইকে অনুরোধ করব, সবাই যেন ধৈর্য্য ধরেন।

তিনি বলেন, কে চায় মানুষকে ভুক্তভোগীর মধ্যে ফেলতে? কেউ চায় না। আমরা বুঝতে পারছি।

লোডশেডিং নিয়ে নসরুল হামিদ আরও বলেন, এটা সাময়িক। বিদ্যুৎ বিভাগ মনে করছে, আগামী মাস থেকে লোডশেডিং থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে।

তিনি বলেন, এখন যেমন আছি, আগের থেকে অনেক ভালো অবস্থায় হবে। আগামী মাস থেকে অর্ধেকেরও কম হবে। লোডশেডিং থেকে বেরিয়ে আসবে।

সূত্র:যুগান্তর
N/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন