POPULAR BD NEWS
Popular BD News Logo

রেকর্ড গড়েছে স্বর্ণের দাম, প্রতি ভরি ৮৪ হাজার টাকা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৭, ২০২২ | সময়: ১২:৪৮ অপরাহ্ণ

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ৮৪ হাজার ৩৩১ টাকায় উঠেছে।

রোববার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম এখন ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৪ হাজার ৩৩১ টাকা হয়েছে।

এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাল। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই এত দামে আর স্বর্ণ বিক্রি হয়নি।

এর আগে গত ৩ আগস্ট আরেক দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মাত্র তিন দিনের ব্যবধানে শনিবার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ানোয় স্বর্ণের দর অতীতের সব দামকে ছাড়িয়ে গেল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন