POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় গাছের চারা ও সনদপত্র বিতরণ

শান্তুু ধর কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: আগস্ট ৫, ২০২২ | সময়: ৯:৩৯ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জাতের গাছের চারা ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এসব গাছের চারা ও সনদপত্র বিতরন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, জাবের মিয়া, ওসি মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন