POPULAR BD NEWS
Popular BD News Logo

সাঁতার জানা ছিল না তার

পুকুরে নৌকায় চড়তে গিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রীর

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৪, ২০২২ | সময়: ২:৩২ অপরাহ্ণ

জানা ছিল না সাঁতার। শখে নৌকায় চড়তে গিয়ে পুকুরে ডুবে গেলো নবম শ্রেণীর ছাত্রী উর্মি। পুকুর থেকে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। উর্মি চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে শহরের ষোলঘর এলাকার এসএম রাজ্জাকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার চাঁদপুর থেকে শাহরাস্তিতে স্বজনদের বাড়ীতে বেড়াতে যান উর্মি। সাথে তার বোনও ছিল। উর্মি বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পুকুরে শখে নৌকায় চড়তে যায়। হঠাৎ নৌকা থেকে পানিতে ছিটকে পড়ে। তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইসিজি করে কর্তব্যরত চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন।

উর্মির মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন