POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশে ফিরছেন ৫০ হাজার ৯৮৪ হাজী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৪, ২০২২ | সময়: ১:৩২ অপরাহ্ণ

হজ শেষে একদিনে আরও তিন হাজার ৭৪ জন হাজী দেশে ফিরেছেন। এ নিয়ে বুধবার (৩ আগস্ট) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫০ হাজার ৯৮৪ জন হাজী।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। গত সোমবার পর্যন্ত ৪৭ হাজার ৯১০ জন হাজী দেশে ফেরেন।

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১৪১টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৮টি ফ্লাইট রয়েছে। হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৮ আগস্ট।

সৌদি আরবে মোট ২৫ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন