POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে রাত আটটার পর দোকান খোলা রাখায় ছয় ব্যবসায়ীকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৪, ২০২২ | সময়: ১২:২৮ অপরাহ্ণ

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ৬ দোকানিকে জরিমানা করেছে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেতা ও থানার এসআই বরকত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ বাজার ও কালির বাজার চৌরাস্তা এলাকায় এবং বাসস্ট্যান্ডএ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত আটটার পর দোকানপাট খোলা রাখার অপরাধে ছয় দোকানিকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

এসময় ফরিদগঞ্জ একটি হার্ডওয়ার দোকানিকে এক হাজার টাকা ও চারটি চায়ের দোকানিকে দু্ইশ টাকা করে আটশত টাকা এবং একটি ফলের দোকানিকে তিনশত টাকা সহ মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা বলেন, বিদ্যুৎ অপচয় রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন