POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারের ৩২ দোকানীকে মামলা, ৪৫ হাজার ৫’শ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৩, ২০২২ | সময়: ৭:৪৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখল করার দায়ে ৩২ ব্যবসা প্রতিষ্ঠানকে মামলা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. রাশেদুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান মানিক । ওইসময় বিভিন্ন অপরাধের দায়ে ৪৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার বিকালে হাজীগঞ্জ বাজারে দুইটি ইউনিটে ভাগ হয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ১৯ টি মামলা ও ২৯ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেন। পৃথক অভিযানে সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান মানিক ১৩ টি মামলা ও ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সম্প্রতি হাজীগঞ্জ বাজারে যানজট নিরসনের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। তারপর তিনি প্রথমবারের মতো ফুটপাতে দোকানীদের মালামাল রাখার দায়ে এই অভিযান পরিচালনা করেন। পুপলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন