POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত স্বপ্নের প্রজেক্ট মুক্তির সরোবর পার্ক পরিদর্শন

শান্তুু ধর কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জুলাই ৩১, ২০২২ | সময়: ১০:২৭ অপরাহ্ণ

কচুয়ার পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ও কচুয়া থানার পুকুরে বাংলাদেশ এলজিইডির ডিপার্টমেন্টের অধীনে জন গুরুত্বপূর্ণ উন্নয়নের প্রজেক্টের প্রায় ১০ কোটি টাকার বরাদ্দকৃত স্বপ্নের প্রজেক্ট মুক্তির সরোবর পার্কের নির্মিত কাজের দৃশ্য পরিদর্শন করেছেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কচুয়ার উন্নয়নের রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় একুশে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন,সাবেক যুগ্মসচিব রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইবনে আল জায়েদ হোসেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, কাজের দায়িত্বশীল ঠিকাদার ও কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ ফয়েজ আহমেদ স্বপন, মেহেদী হাসান, কচুয়া উপজেলা আওয়ামী কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রধানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন