POPULAR BD NEWS
Popular BD News Logo

পানিতে ডুবে শিশু হোসেনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৩১, ২০২২ | সময়: ৭:৫৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশু মো. হোসেনের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় সুলতান সর্দার বাড়ি সংলগ্ন দক্ষিণ পাশ্বের পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

শিশু মো. হোসেন হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় সুলতান সর্দার বাড়ির মো. শরীফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মো. হোসেন রোববার বিকেলে পরিবারের সকলের অগোচরে পানিতে ডুবে যায়। অনেক খোঁজা-খুঁজির পর পানি থেকে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন