POPULAR BD NEWS
Popular BD News Logo

কেনাকাটা করতে যাওয়ায় দিতে হলো জরিমানা

ডেস্ক নিউজ | প্রকাশিত: মে ১৬, ২০২০ | সময়: ১১:১২ পূর্বাহ্ণ

#পপুলার বিডিনিউজ রিপোর্ট  

কেনাকাটা করতে হাজীগঞ্জ বাজারে  যাওয়ায় গুনতে হলো জরিমানা।
 শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ক্রেতা ও বিক্রেতাকে জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।
একই দিনে লকডাউন  অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৫ জন ব্যবসায়ীসহ ঈদের কেনাকাটা করায় ৩ জন ক্রেতাকে মোট ১০ হাজার ১০০ টাকা জরিমানা দিতে হয়।
ওই সময় দোকান মালিকদের করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে লকডাউন মেনে চলার নির্দেশনা প্রদান, উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান প্রশাসনের ওই কর্মকর্তা।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন থানা উপ-পরিদর্শক বেলাল হোসাইন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন