POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড়

দুই ছেলে আর স্বামীকে রেখে স্বর্ণ ও কিস্তির টাকা নিয়ে গৃহবধূ উধাও

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৩০, ২০২২ | সময়: ৪:১৪ অপরাহ্ণ

আমার অসুস্থ্যের সময় মা নিজ হাতে ভাত খাইয়ে দিয়েছিল। সেই মা এখন কোথায় চলে গেলো? মা তুমি ফিরে আসো। কথাগুলো মাদ্রাসায় পড়–য়া দশ বছর বয়সী মাহবুবের। গত ২৭ জুলাই মাহবুবের মা নারগিস বেগম (৩০) একটি ব্যাগ হাতে নিয়ে চলে যায়। তখন মাহবুবও সাথে যেতে চেয়েছিল। কিন্তু ফিরে আসবে বলে আর ফিরে আসেনি তার মা।

ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় পাটোয়ারী বাড়ীতে। ওই বাড়ীর আলমের স্ত্রী নারগিস বেগম। তাদের দুই ছেলে সন্তান । দুই ছেলে মাদ্রাসায় পড়ছে। নারগিসের বাবার বাড়ী হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে।

স্বামী আলম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্ত্রী নারগিস বেগম স্বর্ণ ও সম্পত্তি কিনার জন্য জমানো তিন লাখ ৮০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে উল্লেখ করা হয়।

জানতে চাইলে আলম বলেন, তার স্ত্রী এর আগেও এক ছেলের সাথে গিয়ে কিছু দিন ছিল। এখন আবার তার জমানো সঞ্চয় নিয়ে চলে গেলো। নারগিসের বাবার পরিবার উল্টা অভিযোগ দিয়ে তাকে হয়রানি করছে।

আলমের মা কান্না জড়িতকন্ঠে বলেন, তার ছেলের সব নিয়ে গেছে। সুখের সংসারে কেন বার বার চলে যায় নারগিস। দুই নাতির কি উপায় হবে?

জানতে চাইলে নারগিসের বোন জামাই রহিম বলেন, কোথায় গেলো নারগিস জানা নাই। আমরাও খুঁজছি।

হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক গোপী সাহা ও ছামদানী দুই পরিবারের দুই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে নারগিসকে খুঁজছেন। মাদ্রাসায় পড়–য়া সজিব (১২) ও মাহবুব (১০) কি তাদের মাকে ফিরে পাবে? নাকি পরকীয়া বা স্বর্ণালংকার ও টাকার কাছে হারিয়ে গেলো মায়ের মমতা?

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন