POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তর পাঁচআনী জয়ী

সুমন আহমেদ, মতলব উত্তর | প্রকাশিত: জুলাই ৩০, ২০২২ | সময়: ১২:৪৭ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার পাঁচানীতে পি.পি.এল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তর পাঁচআনী আইঠাদি পাঁচআনিকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে। ২৯ জুলাই শুক্রবার বিকেলে পাঁচানী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলার প্রথম অধ্যায়ে আইঠাদি ০১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয় অধ্যায়ে উত্তর পাঁচআনী দারুণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ২ গোল করে বিজয়ী হয়েছে।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন – ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ।

পাঁচআনী সমাজ কল্যান সংঘের আয়োজনে লোকমান হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়।

এ সময় উপস্থিত ছিলেন – চাদঁপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মেহেদী হাসান চৌধুরী,ইউপি সদস্য রিয়াদ হোসেন, উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, আলম শামসুজ্জামান প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন