ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ার আগে লিখেছিলেন একটি চিরকুট। যার মধ্যে লেখা ছিল আমার মৃত্যুর জন্য আমি দায়ী আমার নাম জাহাঙ্গীর।
শুক্রবার রাতে হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা রেলওয়ে ক্রসিং এর ৩০০ গজ পূর্ব পাশে রেললাইনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে মারা যান জাহাঙ্গীর আলম।
মৃত জাহাঙ্গীর আলম হাজীগঞ্জ উপজেলার ২নং কালচোঁ ইউনিয়নের রামপুর নওহাটা মুন্সী বাড়ী মুন্সী বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে নয়টায় মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে মারা যান জাহাঙ্গীর আলম। সে মানসিক বিকারগ্রস্থ ছিলো।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ।
পরে ঘটনাস্থল থেকে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।