চাঁদপুরের কচুয়ায় গলদা চিংড়ি চাষে বিশেষ অবদান রাখায় মৎস্য চাষী হিসেবে জহিরুল ইসলামকে সন্মাননা সনদ প্রদান করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শুক্রবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান তাঁকে এ সনদপত্র তুলে দেন। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের রসুলগ্রামের মৃত. সুলতান আহমেদের ছেলে ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম ২০২১ সালে ৩শ শতকে মধ্যে গলদা চিংড়ি চাষাবাদ শুরু করেন। গলদা চিংড়ি চাষাবাদ শুরুর পর থেকে ধীরে ২বছর যেতে না যেতেই এ চাষে সাফল্য অর্জন করেন তিনি। মৎস্য কর্মকর্তাদের পরামর্শে ২ বছর শেষ না হতেই সফলতা অর্জন করেছেন। বর্তমানে তার খামার থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চাষীরা গলদা চিংড়ি সংগ্রহ করছেন।
গলদা চিংড়ি চাষী যুবক মো. জহিরুল ইসলাম বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। নিজে কিংবা দেশের অর্থনৈতিক ভূমিকায় আমি মৎস্য চাষাবাদ শুরু করি। মৎস্য কর্মকর্তাদের পরামর্শ ও সার্বিক সহযোগিতার মাধ্যমে আমি ২ বছরের মধ্যে গলদা চিংড়ি চাষে সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতে মৎস্য চাষে আরো ভালো করার জন্য মৎস্য কর্মকর্তা ও সকলের সহযোগিতা এবং পরামর্শ চেয়েছেন তিনি।
H/N