সদ্য এফ সি পি এস (মেডিসিন)সম্পন্ন করেছেন ডা. মোহাম্মদ মহিবুল আলম রুবেল।
তিনি লন্ডনের এম আর সি পি(মেডিসিন) দ্বিতীয় পর্ব শেষ করে PACES পরীক্ষার জন্য অপেক্ষা করছেন।এমতাবস্থায় এফ সি পি এস(মেডিসিন) সম্পন্ন করেছেন এমন খবরে ডা. মোহাম্মদ মহিবুল আলম রুবেলের প্রাইভেট চেম্বার নিউ মেডিনোভা ডিজিটাল মেডিকেল সেন্টার পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুক্রবার সকালে নিউ মেডিনোভা ডিজিটাল মেডিকেল সেন্টারে ডা. মহিবুল আলম রুবেলের প্রাইভেট চেম্বারে তাকে ফুলের শুভেচ্ছা জানান হাসপাতালে সংশ্লিষ্ট সবাই।
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এফ সি পি এস, (মেডিসিন)এম সি পি এস (মেডিসিন) বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মহিবুল আলম রুবেল। বর্তমানে তিনি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
ফুলের শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন, নিউ মেডিনোভা ডিজিটাল মেডিকেল সেন্টারের পরিচালক প্রশাসন শামিমুর রহমান খান, পরিচালক ডা. দুলাল চন্দ্র মজুমদারসহ হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।