আনন্দ প্যালেসে বৌ-ভাত চলছিল। সেই সময়ে রাস্তা পারাপার হতে হয়ে ট্রাক চাপায় পড়ে শিশু। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। শিশুর পরিচয় পাওয়া যায়নি। তবে ওই আনন্দ প্যালেসে উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটুর মেয়ের বিয়ের অনুষ্ঠান হয়।
শুক্রবার দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারের পৌর বাস টার্মিনাল এলাকার আনন্দ প্যালেসের সামনে এ দুর্ঘটনার ঘটে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী বেপোরোয়া গতির ট্রাক পথচারী শিশুকে চাপা দিলে মারাত্মক ভাবে জখম হয়। তার বয়স ৭/৮ বছর হবে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোপী দাস তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে চালককে আটক ও ট্রাকটি জব্দ করেন।