POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় আওয়ামীলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক প্রার্থীর মতবিনিময় সভা

শান্তুু ধর কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জুলাই ২৮, ২০২২ | সময়: ৯:৩৯ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামীলীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সহ দু’প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,সন্ধ্যায় যুবলীগ নেতা সোলাইমান মিয়ার আয়োজনে উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া খানকা বাজার প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী আক্তার হোসেন সোহেল ভুইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রার্থী মুক্তিযোদ্ধা পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দীন প্রধান।

ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন-আওয়ামীলীগ নেতা রাসেল মজুমদার, শাহাবুদ্দিন মজুমদার, মনু মিয়া, আব্দুল হান্নান, কচুয়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান, স্বেচ্চাসেবক লীগ নেতা মির্জা হেলাল প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র উপর অগাধ শ্রদ্ধা ভালোবাসা রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কচুয়ায় তার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রশংসা করেন। সম্মেলনে আমাদের এই মহান নেতা যাকেই উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব প্রদান করবে আমরা তা মেনে নিয়ে দলকে সু- সংঘটিত করে তুলবো এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন