মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন মোল্লাসহ তার কর্মীদের উপর অতকির্ত সন্তাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপাল কান্দি গ্রামের বেরীবাধের উপর এ মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তৃতা করেন, মামলার বাদী রফিকুল ইসলাম রানা, সন্ত্রাসী হামলায় আহত জয়নালের মেয়ে ফারজানা আক্তার, আওয়ামীলীগ তোফাজ্জল হোসেনে, আতিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এই এলাকার মনির মেম্বার, তাঁর দুই ছেলে কামাল ও শরিফসহ তাঁদের সন্ত্রাসী
বাহিনী আছে। তারা সব সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করে ও মাদক বিক্রি করে। তাদের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। তাদের জুলুম-নির্যাতনের প্রতিবাদে ভুক্তভোগী মানুষ আজ শান্তিপূর্ণ অবস্থানের উদ্দেশ্যে রাস্তায় দাঁড়িয়েছি।
এলাকাবাসীর দাবী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রানা ও তাঁর কর্মীদের উপর নৃশংস হামলার সুষ্ঠ তদন্ত হোক। সন্ত্রাসী কর্মকান্ডের মূলহোতা মনির মেম্বার ও তাঁর দুই ছেলে কামাল ও শরিফদের আইনের মাধ্যমে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এতে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।
গত ১৪ জুলাই মনির মেম্বার, তার ছেলে কামাল হোসেন ও শরীফ হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী বাহিনী নির্বাচন তাদের পক্ষে কাজ না করায় ও মাদক বিক্রিতে বাধা দেওয়ায় রফিকুল ইসলাম রানা, জয়নাল আবেদিনসহ বেশ কয়েকজনের উপর দফায় দফায় হামলা করেছে। পপুলার বিডিনিউজ -মতলব উত্তর, চাঁদপুর।
N/N