POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চার সন্তানের জননীর আত্মহনন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৮, ২০২২ | সময়: ১:২৩ অপরাহ্ণ

স্বামী দীর্ঘদিন অসুস্থ। চার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন জেসমিন বেগম।

হঠাৎ করেই বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে ঘাস মারার ঔষুধ খেয়ে চটপট করতে থাকেন জেসমিন বেগম। স্বামী আমির হোসেন বিষয়টি লক্ষ্য করে বাড়ির লোকজনের সহযোগিতায় তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শেষ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শেষে গতকাল রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জেসমিন বেগম।

জেসমিন বেগম হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড চৌকিদার বাড়ির আমির হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেসমিন বেগম বুধবার দুপুরে ঘাস মারার ঔষুধ খেয়ে চটপট করতে থাকেন। তখন তার স্বামী আমির হোসেন বিষয়টি লক্ষ্য করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা রেফার করেন। সেখানে নেওয়ার পথেই মৃত্যু হয় তার।

পরে রাতেই জেসমিন বেগমের লাশ নিজ বাড়িতে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদের থানায় নিয়ে আসেন।

এই বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন