POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া পৌরসভার বাজেট ঘোষণা

শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জুলাই ২৫, ২০২২ | সময়: ৮:২৬ অপরাহ্ণ

কচুয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।

সোমবার বিকালে পৌর সম্মেলন কক্ষে বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মো. নাজমুল আলম স্বপন।
নতুন অর্থবছরের প্রস্তাবিত রাজস্ব ও উন্নয়ন বাজেটে আয় ধরা হয়েছে ৭০ কোটি ৫৭ লক্ষ ৩৯ হাজার ৫২ টাকা,ব্যায় ধরা ৭০ কোটি ৩৭ লক্ষ ,উদ্বৃত্ত দেখানো হয়েছে ২০ লক্ষ ৩৯ হাজার ৫২ টাকা ।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল আলম সরদার, নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, প্যানেল মেয়র তাজুল ইসলাম রাজু, কাউন্সিলর আব্দুল মান্নান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারুল আক্তার,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালালসহ পৌর বাজার ব্যবসায়ী,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন