POPULAR BD NEWS
Popular BD News Logo

তরুণ ব্লাড ডোনেশন যুব সমাজকল্যাণ সংস্থার ত্রাণ বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৫, ২০২২ | সময়: ৪:০৫ অপরাহ্ণ

একের রক্ত অন্যের জীবন, রক্তেই হোক আত্মার বাঁধন- এই স্লোগানের প্রীতিপ্রাদে কুড়িগ্রামের বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে তরুণ ব্লাড ডোনেশন যুব সমাজকল্যাণ সংস্থা।

শুক্রবার কুড়িগ্রাম সদর পাঁচগাছি ইউনিয়নের চর নওয়াবস ও চর-কদমতলা গ্রামের তিন’শ অসহায় পানিবন্ধী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, তৈল, মুড়ি, চিনি, পেয়াজ, বিস্কুট, আলু, ঔষুধ, শাড়ি ও ট্রি-শার্ট।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, তরুণ ব্লাড ডোনেশন যুব সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মাহবুব আলম, সভাপতি অনিক হোসেন, সাধারণ সম্পাদক মিলন শেখ, সদস্য আবু রায়হান হোসেন, শাহরিয়ার নাঈম।

ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করায় তরুণ ব্লাড ডোনেশন যুব সমাজকল্যাণ সংস্থা চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন ও হাজীগঞ্জ উপজেলাধীন সেচ্ছাসেবী সংগঠন হিলশা ব্লাড ফাউন্ডেশন ও ফি সাবিলিল্লাহ রক্তদান সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

২০১৯ সালের ২ জুলাই সংগঠনটির পথচলা। এরপর থেকে রক্ত দান, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কাজে ভুমিকা রেখে আসছে সংগঠনটি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন