চাঁদপুরের হাজীগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা ও র্যালি অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা চত্ত্বরে মাছের পোনা ও র্যালিতে প্রধান অতিথি ছিলেন,হাজীগঞ্জ -শাহরাস্তি আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অ.)রফিকুল ইসলাম বীর উত্তম।
জাতীয় মৎস সপ্তাহ – ২০২২ এর প্রতিপাদ্য “নিরপাদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ ” নিয়ে পালিত হচ্ছে। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ পালিত হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম,মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাছান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু প্রমুখ।