হাজীগঞ্জ উপজেলায় ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের নব-নির্মিত একাডেমিক ভবনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। শনিবার দিনভর হাজীগঞ্জ উপজেলার ৬ ও ৭ নং বড়কুল ইউনিয়নের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা, রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমী, জাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়।
উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, বিদ্যুতের সমস্যা এটি একটি জাতীয় সমস্যা। ইউকেন রাশিয়ার যুদ্ধের কারণে এই সমস্যাটি হচ্ছে তবে ইউরোপের লোডশেডিং বেশিই বাংলাদেশ কম অতীতের কোন সরকার এতো আন্তরিকতার সাথে বাংলাদেশের এতো উন্নয়নমূলক কাজ করেনি।
বিশেষ অতিথি হিসেবে
বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য আহসান হাবিব অরুণ।
ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, পৌর মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সম্পাদক ফেরদৌসী আক্তার, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী, ৬ নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রমানসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।