POPULAR BD NEWS
Popular BD News Logo

সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক বাদল

হাজীগঞ্জে প্রচেষ্টার নতুন কমিটিতে পুরনোরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৩, ২০২২ | সময়: ৭:১২ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন প্রচেষ্টার ২০২২-২০২৩ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রচেষ্টার সকল সদস্যের সম্মতিতে বিগত কমিটির সবাইকে পুনরায় বহাল রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। শুক্রবার জুমার নামাজ শেষে হাজীগঞ্জ স্টেশন রোড সংলগ্ন প্রচেষ্টার কার্যলয়ে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রচেষ্টার নবাগত সভাপতি মো. সামছুদ্দোহা সোহেল ও সাধারণ সম্পাদক বাদল আহমেদ। পুনরায় তাদেরকে মনোনীত করায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. শফিউল আলম, ইকবাল হোসেন, মো. ইকরাম হোসেন মালেক, যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, মানিক চন্দ্র দেবনাথ, মো. ইউছুফ প্রধানীয়া সুমন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদ উল্যাহ, কোষাধক্ষ্য বাবুল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক মো. মফিজুল ইসলাম উজ্জল, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম জিসান, ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রাসেল আখন্দ, সদস্য নজরুল ইসলাম পাটওয়ারী, নজরুল ইসলাম মজুমদার, মো. তোফায়েল আহম্মেদ, আহসান হাবীব বেপারী, ওমর ফারুক, ফারুকুল ইসলাম নয়ন, প্রণয় কুমার রায় প্রমুখ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন