POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে অসমাপ্ত মন্দিরের কাজ পরিদর্শন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৩, ২০২২ | সময়: ৬:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সোনাইমুড়ি শীল বাড়ি সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের অসমাপ্ত কাজ পরিদর্শন করেন পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।

এ সময় মন্দিরের অসমাপ্ত কাজ পরিদর্শন ও মন্দির অচিরে এই মন্দিরের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য বিভিন্ন পরামর্শ ও সরকারি অনুদান পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরের সাথে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সে সাথে সকলের প্রচেষ্টা ও সহযোগিতায় সনাতনীদের সুরক্ষিত এবং সুন্দর থাকার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রোটারিয়ান রুহিদাস বণিক।

ওই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা, দপ্তর সম্পাদক সুজন দাস, হাজীগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের যুবলীগ নেতা ও পূজা উদযাপন পরিষদের নেতা সুমন কর্মকার, সোনাইমুড়ী সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির এর সভাপতি শ্রীকৃষ্ণ শীল, সাধারন সম্পাদক অজয় কৃষ্ণ শীল সহ প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন