মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২শ ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে তয় পর্যায়ে সারাদেশে ২৬ হাজার ২শ ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বড় পর্দায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির,এসিল্যান্ড মো. ইবনে আল জায়েদ হোসেন, ওসি তদন্ত মো. ছানোয়ার হোসেন,মুক্তিযোদ্ধা,সুধীজন ও সাংবাদিকসহ প্রশাসনের কর্তমকর্তা-কর্মচারীরা সহ উদ্বোধন অনুষ্ঠানটি উপভোগ করেন।