গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ঠে প্রাণ গেলো পেয়ারা বেগমের
পুকুরের উপরে থাকা বিদ্যুতের তার পুকুরে ছিড়ে পড়ে প্রাণ গেলো গৃহবধূ পেয়ারা বেগম।
বৃহস্পতিবার দুপুরে মতলব দক্ষিণ থানার নারায়ণপুর ইউনিয়নের হরিদাস পাড়া মিজি বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পেয়ারা বেগম গোসল করতে নামলে তখন বিদ্যুতের তারের সাথে লেগে পেয়ারা বেগম মারা যান।
পেয়ারা বেগম উপজেলার মিজি বাড়ির মোস্তফা মিজির স্ত্রী।