বুধবার সকালে চাঁদপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি হওয়া নবীণ ছাত্র-ছাত্রীদেরকে ফুল, মাস্ক, কলম ও চকোলেট উপহার প্রদানের মাধ্যমে বরণ করে নিয়েছে কলেজ ছাত্রলীগ। ছাত্রী-ছাত্রীদের সাথে পরিচয় পর্ব শেষে কুশল বিনিময় করেন কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ সাইফ হোসাইন সহ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
ওইসময় তারা ছাত্র ছাত্রীদের কলেজে যেকোন সমস্যা সমাধানে ও তাৎক্ষণিক প্রয়োজনে ছাত্রলীগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নবীণ বরণ অনুষ্ঠান শেষে ছাত্রলীগের নেতৃত্বে এক শুভেচ্ছা মিছিল বের হয়। কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তৃতা করেন কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ সোহেল। তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষানীতির যুগোপযোগী গুণগত পরিবর্তন সাধন করা হয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটালাইজড করা হয়েছে। যার ফলে শিক্ষা ব্যবস্থায় অনলাইন শিক্ষা কার্যক্রম, ডিস্ট্যান্স লার্নিং, ই-লার্নিং প্লাটফর্ম, ই-পেমেন্ট সিস্টেম ইত্যাদি যুক্ত করা হয়।
তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি অক্লান্ত পরিশ্রমে চাঁদপুর সরকারি কলেজে নতুন ভবন নির্মাণ, চাঁদপুর মেডিক্যাল কলেজ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করায় কলেজ ছাত্রলীগ চাঁদপুর জেলাবাসীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওইসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাহের, মাহবুবুর, মৃদুল, মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, বখতিয়ার রানা পাশাসহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ।