POPULAR BD NEWS
Popular BD News Logo

ফুলেল শুভেচ্ছা জানালেন ওসি জোবাইর সৈয়দ

পুলিশে চাকরী পেয়ে খুশি হাজীগঞ্জের আট পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২০, ২০২২ | সময়: ৭:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশের ব্যাতিক্রমী একটা উদ্যোগের দ্বিতীয় ধাপে পুলিশের কনেস্টবল পদে চাকরী পেলেন হাজীগঞ্জ উপজেলার আটজন। বুধবার সকালে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ ও তদন্ত ওসি ইব্রাহীম খলিল তাদেও হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।

কনেস্টবল পদে নিয়োগ পেলেন হাজীগঞ্জ উপজেলার কাশিমপুরের মেহেদী হাছান ও সজিব হোসেন, পূর্ব রাজারগাঁর গ্রামের শিহাব উদ্দিন শাকিব, সুহিলপুরের মোকাররাম হোসেন শাহাদাত, নাসিরকোর্ট এলাকার গোলাম রাব্বী, এনায়েতপুরের ফাহিম হোসেন, রামপুর নওহাটা গ্রামের জয় সাহা ও ধেররা এলাকার শাহনাজ আকতার নীলা।

পুলিশে চাকরী পেতে শুধু মাত্র আবেদন খরচা ও যাতায়াত ব্যয় খরচ হয়েছে বলে তুলে ধরেন তারা।

চাকরী নয়, সেবা – শ্লোগানের কথা তুলে ধরে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ তাদেরকে পরামর্শ মুলক উপদেশ ও দিক-নির্দেশনা প্রদান করেন।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন